1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
মাদক বিরোধী অভিযানে গাজীপুরে প্রায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:২৪|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মাদক বিরোধী অভিযানে গাজীপুরে প্রায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪০৯ Time View

মাদক বিরোধী অভিযানে গাজীপুরে
প্রায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: গোলাম মোস্তফা (৪০), অপরজন নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মোঃ অসিম (৩৩)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দুই মাদক কারবারি অবস্থান করছিল। এমন সময় ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁদের একজনের কাছ থেকে ৮ হাজার পিস ও অন্য আরেকজনের নিকট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য, তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ গাজীপুরের শ্রীপুরের উদ্দ্যেশ্যে রওনা হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025