1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আমদিয়ায় ছাত্রদলের উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া অনুষ্ঠান। - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:০১|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

আমদিয়ায় ছাত্রদলের উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া অনুষ্ঠান।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৭৭ Time View

কামরুল হাসান জুয়েল
জেলা প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকাল ৪টায় আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আমদিয়া ইউনিয়ন ছাত্রদল, পলাশ, নরসিংদী। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে আপোষহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থেকেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইনুল হক, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উল্লাহ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজান, পাকুরিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং যুবদল নেতা মো. আশিকুর রহমান আশিক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর রুহের মাগফিরাত কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা— মো. আজিজুল হক আকাশ, আশরাফুল ইসলাম সনেট, আ. গাফফার, মো. ফরহাদ, আল নাঈমসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী। এছাড়াও আমদিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীরা।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দলীয় নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025