1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩৫|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৫ Time View

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়। গাজীপুরের আজিমউদ্দিন কলেজ রোডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, যুব ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে অনলাইন ও অফলাইনে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

র‌্যালিটি আজিমউদ্দিন কলেজ রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর সমান অধিকার, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, কর্মসূচিটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ সহায়তায়, টেরে ডেস হোমসের কারিগরি সহায়তায় এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কৌশলগত বাস্তবায়নে আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025