1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
রমজানে বাজার মনিটরিংয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৫৫|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

রমজানে বাজার মনিটরিংয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৬৯ Time View

রমজানে বাজার মনিটরিংয়ে গাজীপুর
সিটি কর্পোরেশনের প্রশাসক

গাজীপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং বাজারে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। এ লক্ষ্যে রোববার (৮ মার্চ) সকালে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
সকাল থেকেই তারা গাজীপুরের ব্যস্ততম জয়দেবপুর ও চৌরাস্তা এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংসের দোকান ও মুরগির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙানো হয়েছে কিনা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, সঠিক ওজন ব্যবহার করা হচ্ছে কিনা এবং পণ্যের মান কেমন এসব বিষয় খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে সিটি প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাজারের ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তারা ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন।
এ সময় অনেক ক্রেতা অভিযোগ করেন, কিছু দোকানে নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নেই এবং কয়েকটি পণ্যের দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। এসব অভিযোগের বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নজরে এনে সতর্ক করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “রমজান মাসকে কেন্দ্র করে কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো অসাধু ব্যবসায়ী বা মজুতদার কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “রমজান মাসে বাজারে চাহিদা বাড়ে। এই সুযোগে কেউ যেন অতিরিক্ত মুনাফা করার চেষ্টা না করে, সে জন্য আমরা বাজারগুলোতে সরাসরি তদারকি করছি। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, সঠিক ওজন ব্যবহার এবং মানসম্মত পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসজুড়ে গাজীপুর মহানগরের বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ করা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025