1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৯ Time View

 

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য কামরুল হাসান জুয়েল এবং উন্নয়ন প্রকল্পের সভাপতি মোঃ কাইয়ুম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সুপার মোহাম্মদ খাইরুল্লাহ এবং সহকারী শিক্ষকবৃন্দ—মোঃ মোশারফ হোসেন মোল্লা, রানু শুক্ল দাস, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ইয়াছিন মিয়া, হুমায়ুন কবির, সোনিয়া আক্তার ও আহমেদ ওমর শরিফ।

আলোচনা পর্বে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে যে মহান আত্মত্যাগ সংঘটিত হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের এই ত্যাগ চিরকাল প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শেষপর্বে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এমরান হোসেন।

দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025