1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। ( ২১ ডিসেম্বর) রবিবার সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেয়া যেতো। কিন্তু কেউ কেউ তা না করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে শরীফ ওসমান হাদি হত্যার উদ্দেশ্য বুঝা গেছে। নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘৃণ্য হামলা তা পরিস্কার হয়েছে। নেতৃবৃন্দ, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো’র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025