1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পুলিশ কমিশনার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - The Gazipur News Today
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১০:১৬|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

পুলিশ কমিশনার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৬৩ Time View

পুলিশ কমিশনার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।অদ্য ২৭/১১/২০২৫ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে বেলা ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব জমিয়ত বাংলাদেশ এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি, চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ–নিরাপদ নগর গঠনের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। যুব সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকর ভাবে মোকাবেলার জন্য পুলিশের জনবল বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা নিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর প্রতিষ্ঠায় তিনি সকলকে অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025