1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের পরিচালিত বিশেষ অভিযানে ১০৭টি অবৈধ দোকান উচ্ছেদ এবং প্রায় ১২০ জন হকারকে সরিয়ে দেওয়া হয়েছে - The Gazipur News Today
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১০:১৬|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের পরিচালিত বিশেষ অভিযানে ১০৭টি অবৈধ দোকান উচ্ছেদ এবং প্রায় ১২০ জন হকারকে সরিয়ে দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের পরিচালিত বিশেষ অভিযানে ১০৭টি অবৈধ দোকান উচ্ছেদ এবং প্রায় ১২০ জন হকারকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উচ্ছেদকৃত মালামাল নিলামে তোলা হয় এবং ২,৫০০ টাকার বিনিময়ে ফয়েজ আহমেদ নামের এক ব্যক্তি এসব মালামাল ক্রয় করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা এবং আরএনবি ঢাকা বিভাগে কমান্ড্যান্ট শফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (ঢাকা বিমানবন্দর)–এর ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সাব-ইন্সপেক্টর নাসির উদ্দিন এবং জিআরপি (পুলিশ)এসআই কাইয়ুম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেলওয়ে সম্পত্তি দখলমুক্ত রাখতে এবং যাত্রী সেবার মান বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025