1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি উলফাতকে বহিষ্কার দাবি - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:০০|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি উলফাতকে বহিষ্কার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫৬ Time View
oplus_2

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি উলফাতকে বহিষ্কার দাবি

নিজস্ব প্রতিবেদক:
নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকা-ের জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা।
রোববার ২৩ (নভেম্বর) দুপুরে জেলা শহরের জয়দেবপুর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য তিনি এ দাবি জানান। এসময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অঙ্গ সংগঠনের অন্তর্ভুক্ত করা, বিএনপির গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচারের দাবি জানান তিনি।
রায়হান আল মাহমুদ রানা বলেন, গত ২৯ বছর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের বিতর্কিত ভূমিকা দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় তার বহিষ্কার ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অন্তর্ভুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম গাজী, সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছির রাসেদ, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025