1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
জিএমপিতে জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে 'গণপুলিশিং সার্ভিস’ চালু - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩৬|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জিএমপিতে জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬০৮ Time View

জিএমপিতে জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

নিজস্ব প্রতিবেদক:
পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) চালু করেছে যুগান্তকারী উদ্যোগ ‘গণপুলিশিং সার্ভিস’।

এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে থানায় আগত প্রতিটি সেবা প্রার্থীর তথ্য, ছবি ও সেবার অগ্রগতি অনলাইনে সংরক্ষণ ও রিয়েল টাইমে তদারকি করা যাবে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর সদর মেট্রোপলিটন থানায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি (হেডকোয়ার্টার) জাহিদুল ইসলাম, ডিসি (অপরাধ উত্তর) রবিউল হাসান, ডিসি (লজিস্টিক) শফিকুল ইসলাম, সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

‘গণপুলিশিং সার্ভিস’-এর মাধ্যমে থানায় আগত প্রত্যেক নাগরিকের তথ্য ডিজিটালি নিবন্ধিত হবে এবং ছবি সংযুক্ত থাকবে। সেবা প্রার্থীর আবেদন কোন ধাপে আছে, কে দায়িত্বে রয়েছেন এবং কত সময় ধরে অপেক্ষমাণ—সব তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যদি কোনো আবেদন বা অভিযোগ নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়, সিস্টেমে সেটি ‘পেন্ডিং’ হিসেবে প্রদর্শিত হবে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে হবে কেন বিলম্ব হচ্ছে—ফলে দাপ্তরিক জবাবদিহিতা নিশ্চিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান বলেন, “জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবাকে আরও স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে এই ‘গণপুলিশিং সার্ভিস’ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই, থানায় আগত প্রতিটি নাগরিক দ্রুত ও যথাযথ সেবা পান।”

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আটটি থানার মধ্যে ছয়টি থানায় ইতিমধ্যে এ কার্যক্রম চালু হয়েছে। সেবা প্রার্থীরা সহজেই সেবা পাচ্ছেন। বাকি দুটি থানায় (যার মধ্যে কোনাবাড়ী থানা ও বাসন থানা রয়েছে) কার্যক্রম চালুর প্রক্রিয়া চলমান।

এ উদ্যোগের মাধ্যমে থানার কার্যক্রম পর্যবেক্ষণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা একসঙ্গে নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

‘গণপুলিশিং সার্ভিস’ মূলত এক ধরনের রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম, যা পুলিশের মাঠপর্যায়ের সেবা প্রদানে বিপ্লব ঘটাবে। এটি ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট পুলিশিং ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী পদক্ষেপ।

অংশগ্রহণকারীরা মনে করেন, এ কার্যক্রম জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও মজবুত করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025