1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন হিন্দু সম্প্রদায় - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:৩৬|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন হিন্দু সম্প্রদায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৯২ Time View

ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন হিন্দু সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম ও গাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন-এর উদ্যোগে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় প্রভাষক বশির উদ্দিনের বাসভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ অধিকারী, এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যুৎ কুমার দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন।
সমাবেশে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বাবু সুশীল, নিরঞ্জন বিশ্বাস, সুনীল সরকার, বিদ্যুৎ কুমার, উষা রানী, সন্ধ্যা রানী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তৃতায় তারা হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা তুলে ধরে প্রভাষক বশির উদ্দিনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন,
“হিন্দু সম্প্রদায়ের লোকেরা কথা দিলে কথা রাখে। আপনি যদি নমিনেশন পান, আমরা সবাই ধানের শীষে ভোট দেব। আমরা আশা করি, দলের পক্ষ থেকে আপনিই মনোনয়ন পাবেন।”

এ সময় এক হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। জবাবে প্রভাষক বশির উদ্দিন হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “আমরা সবাই এই দেশে একসঙ্গে শান্তিতে বাস করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।”
তিনি আরও বলেন,
“জামাত কোনো ধর্মীয় দল নয়। এরা মুখে এক বলে, মনে আরেক রাখে। এখন নির্বাচনের সময় হিন্দুদের সাথে ভালো আচরণ করছে—এটা শুধু ভোট পাওয়ার কৌশল। জামাত হলো মুনাফেকির দল।”

তিনি দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন,
“দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করব। আমি দীর্ঘ ১৭ বছর মিথ্যা মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি—দল নিশ্চয়ই আমার এই ত্যাগের মূল্যায়ন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল,
৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসু হক,
৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারি,
আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন,
৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাত্তার,
বিএনপি নেতা সেলিম বেপারী, সাইদুল ইসলাম জনি, শামীম, মাহবুব মিয়াজী,
এবং ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী প্রমুখ।
সমাবেশ শেষে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রভাষক বশির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার মনোনয়ন প্রাপ্তি ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025