1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন; গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৮|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

গাজীপুরে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন; গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০০৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবদল বর্নাঢ্য আয়োজনে দিবসটি পালন করেছে। গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে সোমবার (২৭ অক্টোবর) শহরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
​গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইমরান রেজার নেতৃত্বে এই শোভাযাত্রাটি শহরের রাজবাড়ি এলাকা থেকে শুরু হয়ে শিববাড়ি অতিক্রম করে কৃষি গবেষণা এলাকায় এসে শেষ হয়। ​এসময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এম এম মহিবুর রশীদ মারুফ, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ সুমন, আহ্বায়ক সদস্য নাজমুল আলম, মহানগর যুবদল নেতা জাহিদ হাসান রুমি, মতিউর রহমান সানিসহ যুবদলের বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মী মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​
জাতীয়তাবাদী আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়
​বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জাতীয়তাবাদী আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​যুবদল নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই বিশেষ দিনে তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025