1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর-২ আসনকে ধানের শীষের জয় উপহার দেব: হান্নান মিয়া হান্নু। - The Gazipur News Today
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৩|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর-২ আসনকে ধানের শীষের জয় উপহার দেব: হান্নান মিয়া হান্নু।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪৯ Time View

“ভোট মানে জনগণের পবিত্র আমানত, রাতের ভোট এবার চলবে না” স্বৈরশাসনের অবসানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিবেদিত প্রাণ নেতা, গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও গাজীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব হান্নান মিয়া হান্নু আগামী নির্বাচনে এই আসনটি ধানের শীষের জন্য জয় উপহার দেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এটিকে অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও গণতন্ত্রের বিজয়ের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে গাজীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন,

“আমি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। ৩০ বছর পর গাজীপুর-২ আসনটি ধানের শীষের জন্য জয় উপহার দেব। এ বিজয় হবে জনগণের, এ বিজয় হবে অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও গণতন্ত্রের বিজয়ের প্রতীক।”

ভোটের পবিত্রতা ও স্বৈরশাসনের অবসান

ভোটের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে হান্নান মিয়া হান্নু বর্তমান ব্যবস্থার তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন,

“ভোট মানে জনগণের অধিকার, এটি পবিত্র আমানত। ১৭ বছর ধরে দিনের ভোট রাতে হয়েছে, সকালে কেন্দ্রে গেলে বলেছে ‘আপনার ভোট হয়ে গেছে’। এমনকি মৃত দাদা-দাদী, নানা-নানীরাও নাকি ভোট দিয়েছেন! এবার সেই অন্যায় আর চলবে না। জনগণ জেগে উঠেছে, গাজীপুর আর রাতের ভোট মেনে নেবে না। এবার ভোটের বাক্সে জনগণের জয় হবে, স্বৈরশাসনের অবসান হবে।”

বৈঠকে স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

৩১ দফা: বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের নকশা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে হান্নান মিয়া হান্নু বলেন, এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের নকশা।

তিনি উল্লেখ করেন,

“এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়ব, যেখানে ন্যায়বিচার, ভোটাধিকার ও মানুষের মর্যাদা ফিরে আসবে।”

তিনি নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও তিতিক্ষার কথা তুলে ধরে বলেন, “আমি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। দুঃসময়ে রাজপথ ছাড়িনি, নির্যাতন-জুলুম সহ্য করেছি, মামলা-হামলার মধ্যেও নেতাকর্মীদের ছেড়ে যাইনি। আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে গিয়েছিল, তবুও দাঁড়িয়েছি, কারণ আমি জানি, সত্যের পক্ষে লড়াই করলে একদিন বিজয়ী হবোই।”

গাজীপুর হবে আলোর নগরী ও শান্তিময় মডেল

নির্বাচিত হলে গাজীপুরের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে হান্নান মিয়া হান্নু বলেন,

“ধানের শীষ বিজয়ী হলে গাজীপুরকে আমি সন্ত্রাস, মাদক ও কিশোরগ্যাং মুক্ত একটি শান্তিময় নগরে রূপ দেব। গাজীপুরের কিছু অংশকে মদিনার আদল সৌন্দর্যমণ্ডিত করব। যেন গাজীপুর হয় মুসলিম বিশ্বের উন্নয়ন ও সৌন্দর্যের প্রতীক। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ গাজীপুর হবে আলোর নগরী।”

তিনি আরও বলেন, নভেম্বরে দেশে আসছেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন হবে জনতার ভালোবাসার স্রোতে এক ঐতিহাসিক মুহূর্ত। সেই স্রোতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করেই আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিবর্তনের নতুন অধ্যায় শুরু করব।

তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষে ভোট দিন, আগামীর স্বপ্নপূরণ করুন। জনগণের ভোট ফিরিয়ে আনা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করা।”

উঠান বৈঠকে আবুল মেম্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন:

গাজীপুর মহানগর তাতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারি

গাজীপুর মহানগর কৃষকদলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম

গাজীপুর পরিবহনের এমডি তাজুদ্দিন তাজু

গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিকদল সভাপতি লিয়াকত আলী

এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025