1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
১৫ বছরের নির্যাতন পেরিয়ে নেতৃত্বে রফিকুল ইসলাম — কাউলতিয়া থানা কৃষক দলে নতুন প্রাণ। - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

১৫ বছরের নির্যাতন পেরিয়ে নেতৃত্বে রফিকুল ইসলাম — কাউলতিয়া থানা কৃষক দলে নতুন প্রাণ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮২৬ Time View

গাজীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের কাউলতিয়া সাংগঠনিক থানা কৃষক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ত্যাগী ও সংগ্রামী নেতা মোঃ রফিকুল ইসলাম। তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

অভিনন্দন জানিয়ে ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রাসেল রানা বলেন, “রফিকুল ইসলাম ভাই আমাদের এলাকার গর্ব। তিনি দীর্ঘদিন দলের জন্য কাজ করে গেছেন নিরবে-নিভৃতে। তাঁর মতো নিষ্ঠাবান নেতার হাতে কৃষক দল আরও শক্তিশালী হবে।”

রাজনৈতিক জীবনে রফিকুল ইসলামকে পেরোতে হয়েছে অনেক প্রতিকূল পথ। গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে তিনি বহুবার মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন। কিন্তু কোনো নির্যাতনই তাঁকে দমিয়ে রাখতে পারেনি; বরং প্রতিটি বাধাকে তিনি দলের প্রতি অটল নিষ্ঠার প্রতীক হিসেবে পরিণত করেছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের যোগ্যতা ও কর্মীদের ভালোবাসা তাঁকে আজ আহবায়কের দায়িত্বে আসীন করেছে। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে কাউলতিয়া থানা কৃষক দল আবারও নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে প্রাণ ফিরে পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025