1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা - The Gazipur News Today
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:১৯|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৬০ Time View

 

নিজস্ব প্রতিবেদক :
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা সভাপতি ও সাবেক সচিব অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025