1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - The Gazipur News Today
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৪৫|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাজীপুর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলের নিচতলায় অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন শ্রাবন্তী আক্তার। পরে তাঁর দেহ ও ভাড়া নেওয়া কক্ষে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের পর শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শ্রাবন্তী নরসিংদীর মাধবদী উপজেলার চর দিঘলদী এলাকার মো. মতিনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ ঘটনায় অধিদপ্তরের উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে মাদক ব্যবসায়ী শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025