1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরের বোর্ডবাজারে বেস্টওয়ে ইংলিশ এন্ড বিজনেস ইনকিউবেশন এর নতুন শাখার উদ্বোধন - The Gazipur News Today
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:০০|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

গাজীপুরের বোর্ডবাজারে বেস্টওয়ে ইংলিশ এন্ড বিজনেস ইনকিউবেশন এর নতুন শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭৭ Time View

নিজস্ব প্রতিবেদ :

ইংরেজি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত Bestway English & Business Incubation-এর বোর্ডবাজার শাখার উদ্বোধন ও মিলাদ মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিদের সামনে Bestway English & Business Incubation-এর বিভিন্ন শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ABM Ripon তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষা ও ব্যবসায়িক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bestway English & Business Incubation-এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা এবং আগ্রহী ব্যক্তিরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবেন।”
অনুষ্ঠানে বক্তারা ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিগত উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে Bestway-এর সম্ভাবনাময় ভূমিকার প্রশংসা করেন। তারা এই উদ্যোগের সার্বিক সফলতা কামনা করেন এবং এলাকার শিক্ষার্থী ও তরুণদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানান।
নতুন শাখাটি আল-মদিনা সুপার মার্কেট, বটতলা রোড, বোর্ডবাজার, গাজীপুর-এ অবস্থিত। এখানে ইংরেজি ভাষা শিক্ষা, স্পোকেন ইংলিশ, কিডস ইংলিশ, ব্যবসায়িক দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025