1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:৪২|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আক্কাস মার্কেট সংলগ্ন কেজি স্কুলের পাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শুক্কুর আলীর ছেলে অলিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, এ এইচ রহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির দলিল সম্পন্ন করে ৩০ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হায়দ্রাবাদ এলাকার আক্কাস মার্কেট সংলগ্ন কেজি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আব্দুর রহিমকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আব্দুর রহিম চিৎকার করে বলছিলেন, “আমার টাকা নিয়ে গেছে, আমাকে বাঁচান।” স্থানীয়রা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানতে পারেন, তারা অলিউর রহমানকে কয়েকজন সহযোগী নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা চালাতে দেখেছেন। তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিক সাক্ষ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে অলিউর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলা দায়ের হলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025