1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী - The Gazipur News Today
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:১৯|
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি

​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২০ Time View

স্টাফ রিপোর্টার,গাজীপুর

​ গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত ফল মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠাল দেখান এবং গাজীপুরের কাঁঠালের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে। এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঁঠালকে প্রক্রিয়াজাত করে বিশেষ করে জেলী, জুস ইত্যাদি সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে। জেল প্রশাসক এ সময় মন্ত্রীকে গাজীপুরের কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ সময় তথ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দেন।
একদিনের এ মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলের সমাহার ঘটে এবং ৩৪ রকমের ফল প্রদর্শন করা হয়। বিশেষ আকর্ষণ ছিলো ৩৫ কেজি ওজনের একটি কাঁঠাল।
##
দেলোয়ার হোসেন
গাজীপুর
১৯.০৬.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025