1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার - The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫০|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৮ Time View

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার।

নিজেস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ভিজিএফ খাদ্যসামগ্রী চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২২ মে ২০২৬, শুক্রবার বিকাল ৪টা থেকে আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা জাহান সরকার।

এদিকে, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমদিয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম।
সভায় উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আইনুল হক মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আহসান উল্লাহ, আবদুল গাফফার আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন ছাত্রদল, কৃষক দলের আহ্বায়ক মো: হযরত আলী, সদস্য সচিব মো: কাওউসার হামিদ, শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম তারেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসিবুর রহমান রমজান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাহাবুব আলম বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি ত্যাগ ও সহমর্মিতার এক মহান শিক্ষা দেয়। আমরা চাই আমদিয়া ইউনিয়নের কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যেই এই ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত দরিদ্র মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম সফল করতে হবে। নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে এবং প্রকৃত উপকারভোগীরাই এই সহায়তা পায়।”

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হবে এবং ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি অসহায় পরিবারের ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025