1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
প্রেমঘটিত বিরোধে রণক্ষেত্র খনর্মদ্দি: হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

প্রেমঘটিত বিরোধে রণক্ষেত্র খনর্মদ্দি: হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪১ Time View

কামরুল হাসান জুয়েল
জেলা প্রতিনিধি নরসিংদী :

নরসিংদীর মাধবদী থানাধীন খনর্মদ্দি এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক ঘটনায় অন্তত একাধিক ব্যক্তি আহত এবং কয়েকটি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে খনর্মদ্দি মোড় এলাকায় ডালিমের গ্যারেজের সামনে ও ভেতরে সাজ্জাদ (২২) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায় ৭-৮ জনের একটি দল। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাধবদী প্রাইম হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার জের ধরে রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাজ্জাদের পক্ষের লোকজন খনর্মদ্দি এলাকায় ডাক্তার আমির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে তার একতলা পাকা ভবনের ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায় এবং বাড়ির বাইরে থাকা টিনশেড ঘরটিও আগুনে ধ্বংস হয়ে যায়।

এ সময় পাশের বাড়ি মেয়ের চাচা আবু কালাম ও আবু সিদ্দিকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মাধবদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার পর কিছু সময়ের জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন অবরুদ্ধ করে রাখে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাজ্জাদ ও ফারজানা নামের এক তরুণীর মধ্যে প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই প্রথমে সাজ্জাদের ওপর হামলা এবং পরে পাল্টা প্রতিশোধ হিসেবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিষয়ে মাধবদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025