1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আমদিয়া ইউনিয়নে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী গ্রেপ্তার, ‘গডফাদার’ খোঁজে তৎপর পুলিশ - The Gazipur News Today
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:০৪|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমদিয়া ইউনিয়নে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী গ্রেপ্তার, ‘গডফাদার’ খোঁজে তৎপর পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ Time View

আমদিয়া ইউনিয়নে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী গ্রেপ্তার, ‘গডফাদার’ খোঁজে তৎপর পুলিশ।

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর মাধবদী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মোঃ আবু তাহের (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে নতুন করে প্রশ্ন উঠেছে—এই চক্রের নেপথ্যে কারা রয়েছে, কে বা কারা এদের ‘গডফাদার’ হিসেবে পর্দার আড়ালে থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে?

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম এবং এসআই (নিরস্ত্র) ইউসুফ আহমেদসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানটি পরিচালিত হয় আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় রুস্তম আলীর বসতঘরে। সেখানে তল্লাশি চালিয়ে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারের একটি বড় চালান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু তাহের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে—জামাল ও নূর মোহাম্মদ—যারা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে জোর অভিযান চালাচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করলেই মাদক নির্মূল সম্ভব নয়। এর পেছনে থাকা প্রভাবশালী চক্র, অর্থদাতা ও নেপথ্যের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। জনমনে এখন বড় প্রশ্ন—কার ছত্রছায়ায় এ ধরনের মাদক ব্যবসা এতদিন ধরে পরিচালিত হচ্ছিল?

মাধবদী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতা, অর্থদাতা এবং পর্দার আড়ালে থাকা ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, মাদক চক্র সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025