1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
নরসিংদীতে কৃষিজমি দখলের অভিযোগ, সবুজ হারানোর শঙ্কায় কৃষকসমাজ। - The Gazipur News Today
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:০৭|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

নরসিংদীতে কৃষিজমি দখলের অভিযোগ, সবুজ হারানোর শঙ্কায় কৃষকসমাজ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৬৭ Time View

কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার পাচঁদোনা থেকে ডাঙ্গা মহাসড়কের দুই পাশে এক সময় চোখ জুড়ানো সবুজ ফসলের মাঠ ছিল। আজ সেই জমিগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাইনবোর্ডের ভিড়ে। বিস্তীর্ণ কৃষিজমি দখলের অভিযোগ উঠেছে কয়েকটি আবাসিক প্রকল্পের বিরুদ্ধে, যা নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ, শঙ্কা আর ক্ষোভ।
সড়কের দুই পাশে এখন সারি সারি সাইনবোর্ড—কোথাও লেখা “বসতবাড়ি” কিংবা “আঙিনা”। এই সাইনবোর্ডগুলো যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে, কৃষির জমি বদলে যাচ্ছে কংক্রিটের স্বপ্নে। অথচ এই জমিই ছিল বহু কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
স্থানীয়দের অভিযোগ, সহজ-সরল গ্রামবাসীদের টার্গেট করে নানা কৌশলে কম দামে জমি হাতিয়ে নেওয়া হচ্ছে। কখনো ভুল বুঝিয়ে, কখনো প্রলোভন দেখিয়ে, আবার কখনো চাপ প্রয়োগ করে জমি বিক্রয়ে বাধ্য করা হচ্ছে। এর পেছনে অসাধু ব্যবসায়ী, দালাল চক্র এবং কিছু প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
একজন স্থানীয় কৃষকের কণ্ঠে শোনা যায় হতাশার সুর। তিনি বলেন, “কিছু জমি তারা কিনে নিয়েছে, আবার কিছু জমিতে ভাড়ার ভিত্তিতে সাইনবোর্ড বসিয়েছে। কিন্তু এভাবে যদি জমি একের পর এক চলে যায়, তাহলে একদিন এই সবুজ এলাকা মরুভূমিতে পরিণত হবে।” তার চোখেমুখে তখন ভবিষ্যতের অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।
কৃষিজমি হারিয়ে অনেক কৃষক আজ দিশেহারা। যে জমি থেকে তাদের সংসার চলতো, সন্তানদের মুখে আহার জুটতো—সেই জমি হারিয়ে তারা পড়ছেন চরম বিপাকে। বাড়ছে বেকারত্ব, ভেঙে পড়ছে গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও দিন দিন ঘনীভূত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অপরিকল্পিতভাবে কৃষিজমি কমে গেলে শুধু একটি এলাকা নয়, পুরো দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।
এ অবস্থায় স্থানীয়দের একটাই দাবি—দ্রুত এবং কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ। তারা চান, অবৈধ দখল বন্ধ করে কৃষিজমি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হোক। নইলে অদূর ভবিষ্যতে সবুজে ঘেরা এই জনপদ শুধু স্মৃতিতেই রয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025