1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জিসিসি প্রশাসক শওকত সরকার - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:০১|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জিসিসি প্রশাসক শওকত সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৪০ Time View

চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জিসিসি প্রশাসক শওকত সরকার

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সারা দেশে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় গাজীপুরের গুরুত্বপূর্ণ চিলাই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর তিতাস গেট এলাকায় চিলাই খালে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজ হাতে খনন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

এসময় জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেন, বিএনপি নেতা এড. আব্দুস সালাম, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান রেজা, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান রেজা, বিএনপি নেতা মোস্তফা ননী, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য এস.এম মহিবুর রশীদ মারুফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাল খনন কার্যক্রমের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন করা হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে অগ্রাধিকার ভিত্তিতে যেসব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, খাল পুনঃখনন তার মধ্যে অন্যতম। ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এটিকে দ্রুত সংস্কার করে একটি দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা হবে।
প্রশাসক জানান, আগামী ছয় মাসের মধ্যে খালটির দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়ন করা হবে। পাশাপাশি খালের আশপাশে অবস্থিত কলকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে পড়তে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, নগরীর খালগুলো অবৈধ দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

এদিকে একই দিনে প্রশাসক গাজীপুর চৌরস্তায় ড্রেনের জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরশেনের বাস্তবায়নে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। যা নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025