1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর সিটিতে দুস্থদের ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১০:০৮|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুর সিটিতে দুস্থদের ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬৩ Time View

গাজীপুর সিটিতে দুস্থদের ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে আটটি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জুলাইযোদ্ধা পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে প্রাথমিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। সঞ্চালনায় ছিলেন সিটি কর্পোরেশনের সচিব (উপ সচিব) আমিন আল পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে গাজীপুর সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়ানোও সকলের নৈতিক দায়িত্ব।

এছাড়াও আঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিছায় রিছিল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ বিভিন্ন কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025