1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন বাঘিয়ার আহাকীসহ বিভিন্ন এলাকায় গভীর গর্ত করে কৃষিজমির মাটি কাটার হিড়িক চলছে। এ ঘটনায় আওয়ামী লীগের আমলেও কেটেছেন এখনো কাটছেন শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর রাত পোহাতেই অভিযানে নামে গাজীপুরের স্থানীয় প্রশাসন। শনিবার (১৪ মার্চ) ভোরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান ইমন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সংশ্লিষ্ট আবু হানিফ (৪৫) নামে একজনকে ধরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫ (১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদ- ও এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। হানিফ স্থানীয় কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ওয়াজ আলীর ছেলে এবং ওই এলাকার একজন বড়মাপের মাটি ব্যবসায়ী।
উল্লেখ্য, স্থানীয় মাটি ব্যবসায়ী আবুল হাশেম খান, মো. হুমায়ুন খানসহ হানিফ গংরা দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ভেকু দিয়ে বাঘিয়া-আহাকী এলাকায় কৃষি জমি থেকে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে কৃষিজমির মাটি অন্যত্র বিক্রি করে আসছেন। তারা ওই এলাকার কৃষিজমি বিলীন করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছেন এবং আহাকী এলাকার শতশত একর অথাৎ ওই এলাকার প্রায় অর্ধেক জমি গভীর জলাশয়ে পরিণত করে ফেলেছেন। এরআগে গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস। অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে এবং অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকা- বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025