1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
আইন ও সালিশ কেন্দ্র আয়োজনে গাজীপুরে অনলাইন অধিকার সুরক্ষা বিষয়ক সার্ভিস ভ্যালিডেশন কর্মশালা - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:২২|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

আইন ও সালিশ কেন্দ্র আয়োজনে গাজীপুরে অনলাইন অধিকার সুরক্ষা বিষয়ক সার্ভিস ভ্যালিডেশন কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর  ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে অনলাইন অধিকার ও সুরক্ষা লঙ্ঘন প্রতিরোধে সার্ভিস ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-এর আর্থিক সহায়তা এবং Terre des Hommes-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্যোগ নেয় আইন ও সালিশ কেন্দ্র।
কর্মশালার মূল লক্ষ্য ছিল অনলাইন অধিকার ও সুরক্ষা লঙ্ঘনের ঘটনায় কার্যকর প্রতিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সরকারি (GO), বেসরকারি (NGO), জাতীয় হেল্পলাইন এবং সংশ্লিষ্ট সেবাসমূহ যাচাই ও অনুমোদন করা। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, সিভিল সোসাইটি প্রতিনিধি, যুব ও যুবাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আলোচনায় সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মেট্রোপলিটন সদর থানা, জেলা আইনগত সহায়তা তহবিলের সদস্য আইনজীবীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা বিদ্যমান সেবাগুলোর কার্যকারিতা পর্যালোচনা, সেবার সমন্বয় জোরদার এবং অভিযোগ জানানোর ক্ষেত্রে রেফারেল পাথওয়ে আরও কার্যকর ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা মত দেন, সমন্বিত ও হালনাগাদ সার্ভিস ম্যাপিং থাকলে ভুক্তভোগীরা দ্রুত সঠিক সেবা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারবেন এবং সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। পাশাপাশি জাতীয় হেল্পলাইনসমূহের সেবার ব্যবহার বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অনলাইন সহিংসতা ও অধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এবং ভুক্তভোগীবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025