1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মূল্যায়ন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - The Gazipur News Today
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪৫|
শিরোনামঃ
টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমদিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমদিয়া ইউনিয়নে ভিজিএফ খাদ্যসামগ্রী বিতরণ শুক্রবার

গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মূল্যায়ন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গাজীপুরে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় গাজীপুরের ২৮ নং ওয়ার্ডে সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন রফিকের বাসভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিক উদ্দিন রফিক।
আলোচনা সভায় ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025