1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ। - The Gazipur News Today
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩০|
শিরোনামঃ
প্রতিদিনের ভোগান্তি, বিকেল হলেই পাঁচদোনা মোড়ে দীর্ঘ যানজট ৫–৬ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরও যানজট নিরসন হচ্ছে না কেন? জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, নরসিংদীতে বিশেষ পুরস্কার পেলেন এসআই ইউসুফ ভূইয়মে ডাকাত আতঙ্ক, দুই বাড়িতে দরজা ভেঙে লুট, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ, অসুস্থ কয়েকজন সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ সলিমগঞ্জ ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতিত্বের অভিযোগ কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার মৃত্যু: পিবিআইয়ের হাতে চালক গ্রেফতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা গাজীপুরে মাদক মামলায় তিনজনের যাবৎজীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা  পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ার আহ্বান, আছিয়া তৈয়ব মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃক্ষ চারা বিতরণ

শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে তিন দফা দাবি জিএমপি কমিশনারের সঙ্গে ডুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮১৯ Time View

গাজীপুর প্রতিনিধি, সুমাইয়া তানহা:- ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিন দফা প্রস্তাব নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীরা। সাক্ষাৎকালে কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

আলোচনায় ছাত্রদল নেতারা ডুয়েট সংলগ্ন এলাকায় বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি, মাদক বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার বিষয়গুলো তুলে ধরেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত পুলিশি তদারকির অভাবে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানি ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছেন, যা স্বাভাবিক শিক্ষাজীবনে ব্যাঘাত সৃষ্টি করছে।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে— মাঝির খোলা রেল ক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুলিশ বক্স দ্রুত চালু করা এবং ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা। একই সঙ্গে ডুয়েটের প্রথম ও দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন সড়কগুলোতে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত রাত্রীকালীন পুলিশ টহল জোরদারের দাবি জানানো হয়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গতকাল সন্ধ্যায় সংঘটিত সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান ছাত্রদল নেতারা।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025