1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। মতবিনিময় সভায় - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:৪২|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। মতবিনিময় সভায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৫ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শরফ উদ্দীন আহমদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সিটি কর্পোরেশনের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন।

এর আগে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির শেষভাগে বিকালে তিনি টঙ্গীস্থ সিটি কর্পোরেশন স্কুল মাঠে আয়োজিত প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহেল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন। জনাব মোঃ আমিন আল পারভেজ, সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনসহ গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025