1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
জিএমপি কমিশনারের সঙ্গে গাজীপুর সিটি কর্মকর্তাদের মতবিনিময় - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৭|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

জিএমপি কমিশনারের সঙ্গে গাজীপুর সিটি কর্মকর্তাদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সোমবার (১৫ ডিসেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ জাহির হোসেন ভূঁঞা পিপিএম (বার), জিএমপির স্টাফ অফিসার তানভীর, সচিব মোঃ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, প্রকৌশলী এ কে এম হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রধান সম্পত্তি কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫ ),আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৭), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৮ ) প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে এবং নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করব। পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা হবে, যাতে নগরবাসী নির্ভয়ে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশ একযোগে কাজ করলে নাগরিক সেবা, নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। এই সমন্বয় নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আগামী জাতীয় নির্বাচন সিটি কর্পোরেশনের সমন্বয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেন।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, সিটি কর্পোরেশন ও পুলিশ একসাথে কাজ করলে শহরের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে। আমরা নাগরিকের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সভাটি গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়,বোঝাপড়া এবং ভবিষ্যৎ সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025