1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - The Gazipur News Today
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৬|
শিরোনামঃ
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভা গাজীপুরে দ্বিখণ্ডিত নারীর লাশ : প্রেমের পরিণতিতে বিয়ে নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে খুন ডলি  গাজীপুরে ডিএনসি’র অভিযান: কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান তিন মাসে আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের ঘোষণা স্থানীয় পর্যায়ে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে মহানগরের রথখোলা এলাকায় হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি মোর এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে অংশ নিয়ে এম. মঞ্জুরুল করিম রনি, শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় তিনি চট্রগ্রাম বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতারের দাবী জানান।

তিনি আরো বলেন, দেশে পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা এই অশুভ শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, দেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিহত করবে।

মিছিলে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা আহমেদ আলী রূশদী, এডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট নাসির উদ্দিন নাসির, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, খান জাহিদ, আতাউর রহমান, মাহমুদুল হাসান রাজু, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025