1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন - The Gazipur News Today
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫৩|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

গাজীপুরে সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:

টঙ্গীতে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় সহকারী শিক্ষক এবং ১১টায় প্রধান শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রধান শিক্ষক পদের জন্য ৫৯ জন এবং সহকারী শিক্ষক ৫টি পদে ১৭৩ জন আবেদন করেন। এতে প্রধান শিক্ষক পদে ৩৭ জন ও সহকারী শিক্ষক পদের ৫টি শূন্যপদের বিপরীতে মোট ১২৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান, সচিব মোঃ আমিন আল পারভেজ।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষা শেষে আগামী জানুয়ারি থেকে টঙ্গীতে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান জানান, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই আমরা শিক্ষক নির্বাচন করব। সিটি কর্পোরেশন স্কুলকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাজীপুরের প্রতিটি নাগরিকের সন্তান যেন মানসম্মত শিক্ষার সুযোগ পায় এটাই আমাদের লক্ষ্য। শিক্ষা শুধু ভবিষ্যৎ নির্মাণ করে না, একটি শহরের উন্নয়ন ও সভ্যতাকেও রূপ দেয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল শেখার পরিবেশ গড়ে তোলা হবে। মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে দক্ষ শিক্ষক নিয়ে আমরা এই বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর শিক্ষার মানোন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশনের এই সময়োপযোগী উদ্যোগ প্রশংসনীয়। স্কুলটি চালু হলে গাজীপুরের নগরবাসী একটি উন্নত, মানসম্মত ও নাগরিক বান্ধব শিক্ষা সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025