1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
জিএমপির নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার - The Gazipur News Today
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:০৩|
শিরোনামঃ
জয়দেবপুর রেল স্টেশনে ছিনতাইকারী আটক গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ জুন গাজীপুরে ৭৫ কেজি গাঁজা ও মিনি ট্রাকসহ গ্রেপ্তার ২ প্রশাসক ও বিএনপি নেতাদের লাগালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক যুবক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়,

জিএমপির নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬৯ Time View

জিএমপির নতুন পুলিশ কমিশনার
ইসরাইল হাওলাদার
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে মোঃ ইসরাইল হাওলাদারকে (বিপি-৭০৯৮১০৪৫৫৩, ডিআইজি) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে ছিলেন। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ)জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল হাওলাদারকে জিএমপি, গাজীপুরে পুলিশ কমিশনার (ডিআইজি) পদে বদলি/পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য জেলার পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনারদের বিভিন্ন পদে বদলি/পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনে অবিলম্বে কার্যকর হবে।
নিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার দক্ষতা খ্যাত। গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনি দ্রুত কার্যক্রম শুরু করে শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রধানদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025