1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ। - The Gazipur News Today
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৪৭|
শিরোনামঃ
পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক যুবক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার গাজীপুর মহানগর কৃষক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ—আমদিয়া ইউনিয়নবাসীকে আলহাজ্ব মাহাবুব আলমের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা। আমদিয়ায় ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নাগরী ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুলতান আহমেদ পাইকারদী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬১৮ Time View

গাজীপুর প্রতিনিধি ॥     সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকালে গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলার ১৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। তিনি সুফলভোগীদের হাতে দুটি করে বকনা ছাগল, ঘর তৈরির জন্য দুইটি টিন, চারটি খুঁটি এবং ২৫ কেজি ওজনের এক বস্তা ছাগলের খাবার তুলে দেন। এছাড়াও উপজেলার পাঁচজন সফল খামারির হাতে আধুনিক মিল্ক মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মোহাম্মদ শাহিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা।

প্রধান অতিথি শাহাদাত হোসেন বিপ্লব বলেন,

“বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। গবাদি পশুপালনের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলা সম্ভব।”

সভাপতি ডা. শাহিন মিয়া বলেন,

“সুফলভোগীদের শুধু ছাগল নয়, তাদের প্রশিক্ষণ ও পশু পরিচর্যার প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে, যাতে তারা টেকসইভাবে খামার পরিচালনা করতে পারেন।”

উপকরণ হাতে পেয়ে সুফলভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিজেদের জীবনমান উন্নয়নে আরও সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

📅 তারিখ: ১৯ অক্টোবর ২০২৫

📍 স্থান: গাজীপুর সদর উপজেলা, গাজীপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025