1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে নভেম্বর/২৫ মাসে এসআই হতে তদনিম্ন পুলিশ সদস্যদের অনুকূলে অনুদান মঞ্জুর - The Gazipur News Today
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:৪১|
শিরোনামঃ
নববর্ষের আনন্দবার্তা ছড়িয়ে দিলেন আলহাজ্ব মাহাবুব আলম দেশ ও আমদিয়া ইউনিয়নবাসীকে জানালেন প্রাণঢালা শুভেচ্ছা গাজীপুর ১০ হাজার ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার নরসিংদীতে আবেগঘন পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নরসিংদীতে দায়িত্ব, সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত — “শ্রেষ্ঠ ডিএসআইও” সম্মাননায় ভূষিত এসআই মোঃ ইমাম হোসেন আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান জুয়েল, দৈনিক ভোরের সময়-এর নরসিংদী জেলা প্রতিনিধি ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: জিডি দায়ের, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গাজীপুর সিটিতে মাতৃদুগ্ধ দান কেন্দ্র উদ্বোধন, উন্নত নগরী গড়তে চান দুই প্রশাসক ফেক আইডিতে অপপ্রচার: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির জিডি, তদন্ত শুরু ঐক্য ও পেশাদারিত্বের নতুন দিগন্তে নরসিংদী জেলা প্রেসক্লাব—গঠিত হলো নতুন কমিটি নরসিংদীর আমদিয়ায় রহস্যঘেরা মৃত্যু: নিখোঁজের পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে নভেম্বর/২৫ মাসে এসআই হতে তদনিম্ন পুলিশ সদস্যদের অনুকূলে অনুদান মঞ্জুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে নভেম্বর/২৫ মাসে এসআই হতে তদনিম্ন পুলিশ সদস্যদের অনুকূলে অনুদান মঞ্জুর

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্যদের নিকট হতে বছরে দুই বার চাঁদা কর্তন করা হয়। এ তহবিল হতে কেবল এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্য চাকুরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা ও মৃত্যুবরণ অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতিমাসে ১৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অনুদান প্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৯ম সভায় (নভেম্বর/২৫) বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এসআই হতে তদনিম্ন ২৫৬ জনের অনুকূলে সর্বমোট ১,১৮,৫৪,৭০০ (এক কোটি আঠার লক্ষ চুয়ান্ন হাজার সাতশত) টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৮ম সভায় ৩৭ জন বিভিন্ন পদবীর মৃত সদস্যদের পরিবারের অনুকূলে এককালীন মোট ২১,২৭,৩১০ (একুশ লক্ষ সাতাশ হাজার তিনশত দশ) টাকা অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025