1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:১৩|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১২ Time View

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার গাজীপুর:

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে সংগঠনের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শেষের দিকে হলেও আপনাদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের কয়েক শত সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন।
###
দেলোয়ার হোসেন
গাজীপুর।
১৬-০৩-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025