1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. thegazipurnewstoday@gmail.com : the gazipur news today :
পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - The Gazipur News Today
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজ উদ্বোধন;লাখো মানুষের দুর্ভোগের অবসানের আশা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নির্যাতন বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন ও ধর্ষণকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণে আমদিয়াতে বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশ একজন মায়ের মহিমা, এক আলোর উত্তরাধিকার” — দানবীর, শিক্ষানুরাগী ও মমতাময়ী জননী বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬২৩ Time View

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত অদ্য ২৬/১১/২০২৫ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই ও চুরি-ডাকাতি দমন, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ–নিরাপদ নগর গঠনের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন। একটি স্বচ্ছ এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠায় বিএনপি পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে মর্মে আশ্বস্ত করেন।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা নিয়ে কাজ করছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর প্রতিষ্ঠায় তিনি সকলকে অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025