গাজীপুর জেলা রোভার স্কাউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা রোভারের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা রোভারের সভাপতি জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ:
এম. রকিবুল হাসান (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি)
প্রফেসর ছানোয়রা সুলতানা (সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর জেলা রোভার)
প্রফেসর মোঃ রফিকুল ইসলাম (কমিশনার, গাজীপুর জেলা রোভার)
জনাব মোঃ রবিউল আউয়াল (সম্পাদক, গাজীপুর জেলা রোভার)
জনাব মোঃ নূরুল আমিন (সহ-সভাপতি, গাজীপুর জেলা রোভার)
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি, সম্পাদক, সহকারী কমিশনার, এবং বিভিন্ন কলেজ ও রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— এস.এম শামীম আহসান, মোঃ মিকাইল মোল্লা, মোঃ সোহেল পাটোয়ারী, মোঃ মেরাজুল ইসলাম (সহকারী কমিশনার, প্রচার প্রকাশনা জনসংযোগ মার্কেটিং ও আহবায়ক পিআরএম কমিটি), মাসুদা আক্তার, পান্ডব ঘোষ এবং রোকেয়া আক্তার।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে রোভার স্কাউট সদস্যরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বিভিন্ন স্লোগান ও লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।