নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অদ্য ২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার বিকেল ৩টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে দেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতনদের জানান। খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের ভিডিপি দলনেতা উজ্জ্বল হোসেন, এবং আনসার পিসি মো:গোলাম মোস্তফা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সরজমিনে পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকেই উক্ত ছিনতাইকারীকে আটক করেন।
ডিউটিরত অবস্থায় আনসার ও ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ভূমিকার পর, আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আরএনবি কর্তৃপক্ষ ওই ছিনতাইকারীর দেহ তল্লাশি করে তাকে ছেড়ে দেয়।