দাখিল ও সমাপনী পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা: আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম।
নিজেস্ব প্রতিবেদক:
আজ ২১ এপ্রিল, রোজ মঙ্গলবার সারা দেশে একযোগে অনুষ্ঠিতব্য দাখিল ও সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পরীক্ষার্থীদের প্রতি হৃদয়ের গভীরতা থেকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম।
এক আবেগঘন বিবৃতিতে তিনি বলেন, “জীবনের প্রতিটি সোপানই একেকটি পরীক্ষা, আর এই দাখিল ও সমাপনী পরীক্ষা তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিনের অধ্যবসায়, ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফসল আজকের এই পরীক্ষা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের মেধাবী শিক্ষার্থীরা সাহস, সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সাফল্যের স্বর্ণদ্বার উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমই হবে আগামীর আলোকবর্তিকা। তাই শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই হোক তাদের মূল লক্ষ্য।”
তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে মানসিক সাহস ও অনুপ্রেরণা জোগানো অত্যন্ত প্রয়োজন। তাদের পাশে থেকে ভালোবাসা ও দিকনির্দেশনা প্রদান করাই আমাদের সকলের দায়িত্ব।”
আলহাজ্ব মাহাবুব আলম আরও বলেন, “পরীক্ষার হলে প্রবেশের আগে প্রতিটি শিক্ষার্থী যেন মহান আল্লাহর উপর ভরসা রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। সাফল্য অবশ্যই তাদের হাতের মুঠোয় ধরা দেবে, ইনশাআল্লাহ।”
তিনি দেশবাসীর নিকট পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে বলেন, “আসুন, আমরা সবাই মিলে এই প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাদের সকল কষ্ট, পরিশ্রম ও স্বপ্নকে কবুল করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।”
শেষে তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।