নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল, গাজীপুর মহানগর কমিটির আওতাধীন গাজীপুর সদর মেট্রো থানা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহিম খান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মোঃ বাহির উদ্দিন, মোঃ মেহের আলী, মোঃ আজগর আলী, মোঃ মামুন সরকার, মোঃ সোবাহান, মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ দুলাল মিয়া, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আলম মোল্লা।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তাজেকুল ইসলাম।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল, মোঃ আলামিন শেখ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহ জামাল, মোঃ জহিরুল ইসলাম মোল্লা এবং মোঃ আলম খান।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফরিদ হোসেন সবুজ।
গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের পক্ষ থেকে নবনির্বাচিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।