নিজস্ব প্রতিবেদক : ডিসি (ট্রাফিক-মিরপুর) জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর সভাপতিত্বে আজ ট্রাফিক মিরপুর বিভাগের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম।
সভায় ট্রাফিক মিরপুর বিভাগে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, মতামত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্বসহকারে শুনেন সভার সভাপতি। এসময় তিনি তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান প্রদান করেন এবং দীর্ঘমেয়াদি কিছু সমস্যার স্থায়ী সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।
একইসাথে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্ব পালনে সকল সদস্যকে আরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও সভায় বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া সদস্যদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
সভা শেষে ট্রাফিক মিরপুর বিভাগের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।