টঙ্গী উত্তর ৫০ নং ওয়ার্ডে জাতীয়বাদী মুক্তিযোদ্ধের প্রজন্মের নির্বাচনী আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর জাতীয়বাদী মুক্তিযোদ্ধের প্রজন্মের নির্বাচনী প্রচারণা কমিটির উদ্যোগে টঙ্গী উত্তর ৫০ নং ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রচারণা কমিটির সভাপতি শামীম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন সরকার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রফিজ উদ্দিন। আলোচনা সভাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জরুল করিম রনির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।