নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ বিজয় অর্জন করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ হতে মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ৭১ এর সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।